নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ল্যাম্পপোষ্টের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে  নাইটগার্ডের মৃত্যু
দুর্ঘটনা / ল্যাম্পপোষ্টের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে  নাইটগার্ডের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে সিটি কর্পোরেশনের রাস্তার ল্যাম্প পোষ্টের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নির্মাণাধীন বিল্ডিংয়ের নাইটগার্ড   নিহত হয়েছেন। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা(৪৮)। শনিবার (২৯ জুন) রাতে বন্দর থানার সিএসডি গেইট সংলগ্ন খানবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক সিএসডিএলাকার মৃত জানু মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ রোববার (৩০ জুন)  সকালে  দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক রাতে নাসিক ২৩ নং ওয়ার্ড সিএসডি খান বাড়ি এলাকায় এক নির্মাণাধীন বিল্ডিংয়ে নাইটগার্ড হিসেবে কর্মরত রয়েছে।  দিনে প্লাস্টিকের বোতল,  ভাঙ্গারি মালামাল টোকাতেন।  তা বিক্রি করেই  জীবিকা নির্বাহ করতেন। গত শনিবার রাতে যে কোন  সময়ে  নিজ এলাকায় রাস্তার মাঝখানে  ল্যাম্পপোষ্টের খুঁটির  নিচের  মাটি খোঁড়া খুঁড়ি করে।  পরে বৈদ্যুতিক তার বের করতে গিয়ে বিদ্যুৎ  স্পৃষ্টে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে মারা যায়। রোববার ভোরে এলাকাবাসী ল্যাম্পপোষ্টের নিচে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।


বন্দর থানার এসআই মো.মামুন বলেন,  শনিবার রাত হইতে রোববার সকালের মধ্যে যেকোনো সময়ে সিরাজউদ্দৌলা ক্লাব- নবীগঞ্জ গামী রাস্তার খান বাড়ি মোড়  রাস্তার ডিভাইডারের মাঝখানে  আবু বক্কর সিদ্দিক (৫০) বিদ্যুতের খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে  ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন সকাল সাড়ে ৭ টার দিকে  বিদ্যুতের খুঁটির তারের সাথে আবু বক্করের  মৃতদেহ জড়ানো অবস্থায় দেখে  পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে   বিদ্যুৎ কর্মীদের  মাধ্যমে বিদ্যুতের সুইচ বন্ধ করে  মৃতদেহ উদ্ধারের পর   সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে  লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...