নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে  নিখোঁজের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি ১ দিনে দুই বোন নিখোঁজ
নিখোঁজ / বন্দরে  নিখোঁজের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি ১ দিনে দুই বোন নিখোঁজ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে গৃহবধূ,  স্কুল ও  কলেজ পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় গত শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরী বাড়ী (হাবিব নগর) এলাকা থেকে গৃহবধূ সাথী আক্তার (১৮) ও তার ছোট বোন মীম (১১) নামে এক কিশোরী টেইলার্সে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে রোববার (৩০ জুন) দুপুরে নিখোঁজ গৃহবধূর স্বামী ও নিখোঁজ কিশোরী পিতা বাদী হয়ে বন্দর থানায় পৃথক ২টি নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ১৩ ৭৩ ও অপর জিডি নং- ১৩৭৪  তাং- ৩০-৬-২০২৪ইং।


থানা সূত্রে জানা গেছে,  গত শনিবার  (২৯ জুন) বিকেল ৪টায় পুরান বন্দর চৌধুরী বাড়ী ( হাবিব নগর) এলাকার শাওন মিয়ার স্ত্রী সাথী আক্তার ও তার ছোট বোন মীম  ট্রেইলার্স যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ গৃহবধূ সাথী আক্তার ও মীম  উল্লেখিত এলাকার দেলোয়ার হোসেন কাজী মেয়ে।
অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ দুই বোনের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় পৃথক দুইটি নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।


সচেতন মহল জানিয়েছে, বন্দরে বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।  বন্দর থানায় দায়েরকৃত নিখোঁজ জিডি মধ্যে অধিকাংশ নিখোঁজ জিডির ভিকটিমরা প্রেমের টানে ঘর ছাড়ছে।
পুলিশ জিডি পেয়ে নিখোঁজ দুই বোনকে খুঁজে পাওয়ার জন্য  উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...