নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আওয়ামীলীগ নেতা সুরুজকে কুপিয়ে হত্যা মামলায় আরও ৯ জন গ্রেফতার
আলোচিত হত্যাকান্ড / আওয়ামীলীগ নেতা সুরুজকে কুপিয়ে হত্যা মামলায় আরও ৯ জন গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনেদুপুরে আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত চার আসামিসহ আরও নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গাজীপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

তিনি জানান, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় র‍্যাব ও পুলিশের অভিযানে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জনকে। নারায়ণগঞ্জ জেলা সদরের ফতুল্লা থানার আলীপাড়া এলাকায় ইট বালু সিমেন্ট সহ ইমারত নির্মান সামগ্রি সরবরাহ ব্যবসার নিয়ন্ত্রন, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে বাঁধা দেয়ায় কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়ার সাথে স্থানীয় সন্ত্রাসি সালাউদ্দিন সালু ও তার ভাই আলাউদ্দিন হীরার মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে গত ২৭ জুন (বৃহস্পতিবার) দুপুরে স্থানীয় আলীপাড়া মসজিদে জোহর নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে হীরা ও সালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসি সুরুজ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসিদের হামলায় আহত হন তার দুই ছেলেসহ চারজন। ঘটনার পরদিন ২৮ জুন নিহত সুরুজ মিয়ার ছেলে বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ সহ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...