নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অক্টোবর সেবা মাস উদযাপনে দিনব্যাপী ৮ টি লায়ন ক্লাব সেবামুলক কর্মসূচী পালন
অক্টোবর সেবা মাস উদযাপনে দিনব্যাপী ৮ টি লায়ন ক্লাব সেবামুলক কর্মসূচী পালন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও অক্টোবর সেবা মাস উদযাপনে নারায়নগঞ্জে দিনব্যাপী ৮ টি লায়ন ক্লাব বিভিন্ন সেবা মুলক কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীতে একহাজার অসহায় মানুষের মধ্যে বিনামুল্যে চক্ষু চিাকৎসা,ডায়বেটিস পরীক্ষা,হুইল চেয়ার বিতরন সহ খাদ্য সামগ্রী, গাছের চারা, বৈদ্যূতিক পাখা, সেলাই মেশিন যৌথ ভাবে বিতরন করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ চারুকলা ইনিষ্টিউটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা সহ শহরে বিভিন্ন এলাকায় ৮ টি লায়ন্স ক্লাব এসকল সেবামূলক কার্যক্রম পালন করে। এসময় ডিস্ট্রিক্ট গভর্নর সহ লায়ন নেতৃবৃন্দ তাদের কার্যক্রম পরিদর্শন করেন। এ সেবামূলক কাজে অংশ নেয় লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ, লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ সিটি, লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ পার্পেল, লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ শীতলক্ষা, লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ওয়ারিয়র্স, লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ লিবার্টি, লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ নীট কনসার্ন ও লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি। শনিবার সকালে শহরে ৮টি লায়ন্স ক্লাব একটি বর্নাঢ্য র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ রাসেল নগর পার্কে গিয়ে সমাবেশ করে। এসময় ৮টি লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ-২ এর গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আবদুল ওহাবকে গার্ড অব অর্নার প্রদান করেন।
পরে জেলা ৩১৫এ-২ এর রিজিওন চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন সাইদুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেবামুলক
কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আবদুল ওহাব (পিএমজেএফ)।এসময় উপস্থিত ছিলেন ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এডভোকেট শওকত আলী, লায়ন মোহাম্মদ নাসিরউদ্দিন, লায়ন আখতারুজ্জামান, লায়ন আবদুস সালাম, লায়ন এমরান ফারুক মইন রানা,লায়ন লায়ন এডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি, লায়ন এডভোকেট নবী হোসেন, লায়ন হায়দার, আলী বাবলু, লায়ন সায়েদুল ইসলাম সাকিল প্রমুখ। অনুষ্ঠানে ৬ শত চক্ষু রোগির চিকিৎসা প্রদান করে ৮৫ জন গরীব রোগিকে বিনা মুল্যে ছানি অপারেশন করে লেঞ্চ বসানো হয়। এছাড়াও চারশত মানুষের মধ্যে গাছের চারা এবং ২৫০জন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী
বিতরন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...