নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   সাবেক আইজিপি বেনজীরের বিলাশবহুল ডুপ্লেক্স বাড়ি  জব্দ করা হয়েছে 
প্রতিদিন কুকুরকে ৫ কেজি গরুর মাংস খাওয়াতো / সাবেক আইজিপি বেনজীরের বিলাশবহুল ডুপ্লেক্স বাড়ি  জব্দ করা হয়েছে 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সাবেক আইজিপি বেনজীরের বিলাশবহুল ডুপ্লেক্স বাড়িটি আদালতের আদেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদক এর সমম্বয়ে গঠিত টিম অভিযান চালিয়ে জব্দ করেছে। আজ শনিবার দুপুর তিনটায় রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির পাশে ২৪ কাঠা জায়গাজুরে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ির প্রধান ফটকে সিলগালা করে জব্দ করা হয়। এসময় সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় বাড়িটির প্রধান ফটকে ।

গত আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে ওই বাড়ি করেন তিনি। তাঁর ওই বাড়ি ঘিরে স্থানীয় মানুষদের মাঝে নানা রকম রহস্য ছিল ।ক্রোক অভিযানে জেলা প্রশাসনের এডিসি রাজস্বশফিকুর আলম বলেছেন, আদালতের নির্শেদে আজ বিকেলে রূপগঞ্জে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ২০ কাঠা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটি ক্রোক করা হয়েছে।

বাড়িটি প্রধান দরজা হাই সিকিউরিটি ফিঙ্গার প্রিন্ট লক থাকায় বিতরে প্রবেশ করতে পারিনি। পরে বাইরে থেকে বাড়ির তালা সিলগালা করে দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জ দুদুকের উপ পরিচালক মইনুল হাসান রওশন জানিয়েছে, আজ বাড়িটি ক্রোক করা হলো। বেনজীরের নারায়ণগঞ্জে আর কোন সম্পদ আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে ঢাকায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বাড়িতে কি কি মালামাল সম্পদ আছে তা দতন্ত করে জানানো হবে।এদিকে বেনজীরের এই বাড়ির প্রতিবেশীরা বিগত সময়ে কি কি দেখেছে। বেনজীরের বিলাসবহল জীবনের বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন এই বিলাসবহুল বাড়িটিতে দুটি কুকুর পালতো। প্রতিদিন এই কুকুর দুটির ৫ কেজি গরুর মাংস খাওয়ানো হতো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...