নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী নাঈম দুটি পিস্তলসহ তিন সহযোগী গ্রেফতার
অভিযান / যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী নাঈম দুটি পিস্তলসহ তিন সহযোগী গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাইম কে ৩ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) দিবাগত রাতে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সোনারগাাঁ আর্মি ক্যাম্পের নেতৃত্বে থাকা সদস্যরা এবং আড়াইহাজার থানা পুলিশের এস আই ফরিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দলের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার ও ওই সমস্ত দ্রব্যাদি উদ্ধধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের নিয়ন্ত্রনে থাকা দুটি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড রাইফেলের এ্যামোনিশন, ১ রাউন্ড কার্তুজ, ১৩ টি বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র, ১০৫ পিস ইয়াবা, এলকোহল, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা, এবং ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার ধন্দী ভিটি কামালদী এলাকার মৃত শহিদুল হকের ছেলে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট নাইম ওরফে ল্যাংড়া নাইম (৩৮), তার স্ত্রী রুনা আক্তার (৩৫), মতিনের ছেলে সুমন (৩০)এবং প্রভাকরদী এলাকার আরজু ভূঁইয়ার পুত্র রুবেল ভূঁইয়া (৩৩)।

তাদেরকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।এ ব্যাপারে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সোনারগাঁও আর্মি ক্যাম্পের অধীনস্থ ক্যাপ্টন তৌফিক আহমেদ রোববার দুপুরে আড়াইহাজার থানায় ব্রিফিং দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় ক্যাপটেন নিলয়, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...