নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আধিপত্য নিয়ে ছাত্রদল-যুবদলের দু’গ্রুপের সংর্ঘষ-ককটেল বিস্ফোরণ আটক ৮
সংঘর্ষ / আধিপত্য নিয়ে ছাত্রদল-যুবদলের দু’গ্রুপের সংর্ঘষ-ককটেল বিস্ফোরণ আটক ৮
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে।

সংর্ঘষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন সহ ৮জনকে আটক করেছে যৌথবাহিনী। বিকালে সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন যাবত ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদের সাবেক সভাপতি জয়নাল ও জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছিলো।

বিকেলে তক্কার মাঠে উভয়পক্ষের লোকজন মুখোমুখি হলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তারা সংর্ঘষে জড়ায়। এতে ৫ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। খবর পেয়ে যৌথবাহিনীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ ৮ আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। এ ঘটনায় মামলা সহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...