নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক
বয়লার বিস্ফোরন হয়ে দুর্ঘটনা / বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে ।আহতরা হলো সুদূর বরিশালের মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)।অপর আরেকজনের নাম তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

আহতদের আশংকা জনক অবস্থায়  রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এ ঘটনা  ঘটে।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান , “সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়।”
এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিকের শরীরের ‘সামান্য কিছু’ অংশ পুড়ে যায় এবং তাদের শরীর কাঁচের আঘাত লাগে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।তবে, তারা আউট অব ডেঞ্জার”, যোগ করেন গোলাম মুক্তার।


রাত দশটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।”
নাম প্রকাশে অনিচ্ছুক আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, “ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আহতরা হাসপাতালে আছেন। তবে, তারা সকলেই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...