নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি’র চেয়ারম্যান দায়িত্ব গ্রহনে তারেক রহমান জাসাস নেতা সানি’র অভিনন্দন
অভিনন্দন / বিএনপি’র চেয়ারম্যান দায়িত্ব গ্রহনে তারেক রহমান জাসাস নেতা সানি’র অভিনন্দন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহনায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।

এক বিবৃতিতে তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে তারেক রহমানের চেয়ারম্যান নির্বাচিত হওয়া বিএনপির সাংগঠনিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নতুন আশার আলো হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা তারেক রহমান একজন পরীক্ষিত, ত্যাগী ও দূরদর্শী নেতা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার
ফিরিয়ে আনা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি দৃঢ় নেতৃত্ব দেবেন, এমন প্রত্যাশা দেশবাসীর।
আনিসুল ইসলাম সানি বলেন, তৃণমূল থেকে উঠে আসা তারেক রহমানের নেতৃত্বে রয়েছে সংগঠন পরিচালনার দক্ষতা, আধুনিক রাষ্ট্রচিন্তা ও জনমানুষের প্রতি গভীর দায়বদ্ধতা। তিনি শুধু বিএনপিকেই নয়, আগামীর বাংলাদেশ গঠনের জন্যও প্রস্তুত।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, স্বনির্ভর ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে “সবার জন্য বাংলাদেশ” গড়ে উঠবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বিএনপির জন্য নতুন প্রেরণা ও ঐক্যের প্রতীক। তার নেতৃত্বে গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...