নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মরদেহ উদ্ধার / বন্দরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪

বন্দর প্রিতিবেদকঃ  নারায়ণগঞ্জের বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনের ভাই হেলালউদ্দিনের কারখানার  পুকুর থেকে ওই লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় বলে বন্দর থানার ওসি (তদন্ত)  আবু বক্কর সিদ্দিক জানান। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল টিয়া রঙের টি শার্ট ওি ফুল প্যান্ট। টি-শার্টের গায়ে লেখা ছিল রিফাত এলাইট ব্রেক সু ও  মেসার্স রিফাত মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস  ঢাকা বাংলাদেশ ।
বন্দর থানা সহকারী পুলিশ পরিদর্শক মামুন মিয়া জানান,সোমবার বিকেলে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  উত্তর লক্ষণখোলা

এলাকার হেলালউদ্দিনের ফ্যাক্টরির  পুকুরে  একটি লাশ ভেসে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী সোমবার বিকেল ৬টার দিকে পুকুর  থেকে অজ্ঞাত এক যুবকের  লাশ উদ্ধার করা হয়েছে।  পিবিআই’র মাধ্যমে লাশের পরিচয়  শনাক্তের চেষ্টা  করা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...