নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
আড়াইহাজারে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্র ও ককটেল সহ আন্তঃজেলা ডাকাত দলের কাশেম বাহিনীর ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। আজ বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব-১১’র সদর দপ্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এ তথ্য জানান। মঙ্গলবার রাতে উপজেলার সরাবদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৭ টি ককটেল, ৩ টি ছোড়া, ১ টি কাটার, ২ টি ক্রোবার, ৫ টি টেটা, ১৩ টি টর্চ লাইট, ১ টি রূপার চেইন, ২৪ হাজার ৯০০ টাকা ও ৯ টি মোবাইল। গ্রেফতারকৃতরা হল আবুল কাশেম, বাবু, ওমর ফারুক,লিটন, সবুজ, দেলোয়ার হোসেন, রুমন ভূইয়া, আশরাফুল ও জুয়েল রানা। তারা বিভিন্ন জেলার জেলা বাসিন্দা।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হাইজাদী ইউনিয়নের সরাবদী ও উদয়দী গ্রামের ৮টি বাড়িতে ডাকাতির করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়। দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ ডাকাত দল পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছে। গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...