নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সুরুজ আলী হত্যার প্রতিবাদে কাশীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা
প্রতিবাদ সভা / সুরুজ আলী হত্যার প্রতিবাদে কাশীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আওয়ামী লীগ নেতা সুরুজ আলী মাদবরকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বাদ যোহর কাশীপুর ইউনিয়ন উত্তর নরসিংপুর এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বলেন, একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা মানে অংসখ্য মানুষকে হত্যার সমান।
সুরুজ ভাই ভালো মানুষ ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানাই। দেশে আইন আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন আমরা হাতে তুলে নিতে পারবো না। সুরুজ ভাই শুধু আওয়ামী লীগের নেতা না, তাকে কাশিপুরের সন্তান হিসাবে দেখবো। আমরা চাই না কাশিপুরে আর কখনো এমন কোনো ঘটনা ঘটুক।
তিনি আরও বলেন, মৃত্যুর পর আমাকে শুধুমাত্র একটি কাফনের কাপড় দিয়ে দাফন করবে। অথচ আমি টাকার পিছনে ছুটছি। মাদকের টাকা হারাম টাকা কি আমাকে মৃত্যুর পর শান্তি দিতে পারবে?  সুতরাং ধৈর্য ধরুন। কেউ যদি সুরুজ আলী ভাইয়ের মৃত্যুর সাথে জড়িত থাকে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম আহম্মেদ মেম্বার এর সভাপতিত্বে এবং কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জুয়েল হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মেম্বার, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম, মোঃ আমজাদ হোসেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন ও মোঃ সুরুজ আলী মাদবরের সন্তান মুন্না আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...