নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, আহত ৩
ডাকাতি / আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, আহত ৩
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ির বাড়ীতে সশস্ত্র দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদল মহিলাসহ তিনজনকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এলাকায় অতঙ্ক সৃষ্টি করার জন্য ফাটানো হয়েছে মুহুর্মুহু ককটেল। আহতদেরকে আড়াইহাজার উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্ষণ করেছে।
আক্রান্তদের পরিবারের পক্ষ তেকে জানানো হয়, ওই রাতে অনুমান ১টারি দকে বাড়ীর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়লে ২০/২৫ জনের এক দল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল প্রথমে কাপড় ব্যবসায়ি মোতালিব ও তার ছোট ভাই কামরুলের পাওয়ারলুম কারখানার শ্রমিকদেরকে হাত পা বেঁধে ফেলে রাখে। এর পর কেঁচি গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ বাড়ীর মালিক মোতালিব ও তার ছোট ভাই কামরুলকে হাত-পা ও মুখ বেঁেধ জিম্মি করে রাখে। এ সময় ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কামরুল, মোতালিবের মেয়ে মিথিলা (২২) চাচাতো ভাই শুভ (৩০) কে জখম করে ঘরে থাকা স্বর্নালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুটে নিতে থাকে।
এ সময় এলাকায় বিদ্যুৎ ছিলনা। এক ফাঁকে আহত শুভ কৌশলে ছুটে গিয়ে লোকজন জড়ো করে এবং ৪টি মসজিদে মাইক দিয়ে এলাকায় ডাকাত পড়ার কথা ঘোষণা করে। ফলে লোকজন জড়ো হতে থাকলে ডাকাত দল এলাকায় ভীতি স ার করার জন্য মুহুর্মুহু ককটেল বিষ্ফেরণ ঘটিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনার প্রায় ঘন্টা খানেক পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শণ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...