নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা নেয়নি পুলিশ
মামলা / টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা নেয়নি পুলিশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে কাউসার আহমেদ (৪০) নামের এক টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাও এলাকায় এ ঘটনা ঘটে। দরিদ্র টাইলস মিস্ত্রী কাউসার বর্তমানে বন্দর উপজেলা কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে লড়ছে। আহতের পরিবার জানায় এ ব্যাপারে বন্দর থানায় মামলা করতে গেলে দেশে উদ্ভুত পরিস্থিতির অজুহাতে মামলা নেয়নি পুলিশ।

আহত টাইলস মিস্ত্রী কাউসার আহমেদের বাবা রিকশা চালক রমজান আলী জানান. ঊন্দরের মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের দাসেরগাঁ এলাকার শাহজামানের ছেলে সিয়াম(৩০) হরমুজের ছেলে জিয়াদুলের সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে বড় ছেলে মাওলানা ইমরানের সম্প্রতি ঝগড়া হয়। এর জের ধরে গত মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরার পথে ছোট ছেলে টাইলস মিস্ত্রী কাউসার আহমেদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সিয়াম ও জিয়াদুলের নেতৃত্বে সন্ত্রাসীরা। এ সময় কাউসারকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহত কাউসারকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপাওর বন্দর থানায় মামলা করতে গেলে দেশে চলমান অস্থিতিশীল অবস্থার অজুহাত দেখিয়ে মামলা নিতে রাজি হয়নি পুলিশ। পরে নিরুপায় হয়ে নারায়ণগঞ্জ জজ আদালতে মামলা করেন তিনি। তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ছেলেকে নির্মমভাবে কুপিয়ে আহত করার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...