নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   ওসমান পরিবারের বাড়ি কার্যালয় দামি গাড়িতে হামলা ভাংচুর অগ্নিসংযোগ লুট
ক্ষুব্ধতা / ওসমান পরিবারের বাড়ি কার্যালয় দামি গাড়িতে হামলা ভাংচুর অগ্নিসংযোগ লুট
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সংসদ সদস্য শামীম ওসমান তাই ভাই এমপি সেলিম ওসমান, সাবেক সংসদ নাসিম ওসমান ও ভাতিজা আাজমীর ওসমানের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। এসময় দামি ব্রান্ডের গাড়ি হ্যামার মার্সিডিস, মোটর সাইকেল সহ বাড়ি আসবাবপত্র জ্বালিয়ে দেওয়া হয়। এসময় বিভিন্ন জিনিসপত্র লুটকরা হয়।

আজ বিকেল তিনটায় শহরের জামতলা এলাকায় শামীম ওসমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। এসময় ঘরের এলইডি টিভি সহ ঘরের আসবাবপত্র লুট করা হয়।
একই সময় শহরের আল্লামা ইকবাল রোডে আজমীর ওসমানের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। এসময় ২ টি হ্যামার ও মার্সিডিস দামি গাড়ি, ৮ টি মোটর সাইকেল ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়।

একই সময় শহরের বঙ্গবন্ধু সড়কে নাসিম ওসমানের মালিকাধিন নাসিম ওসমান প্লাজা মার্কেটে হোয়াইট হাউজ রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর অগ্নিসংযোগ করা হয়। এসময় বিভিন্ন জিনিসপত্র লুটপাট করা হয়। এদিকে বিকেল চারটায় শহরের চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় সংসদ সদস্য সেলিম ওসমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট করা হয়।
এসময় একই এলাকায় শামীম ওসমানের পত্রিক বাড়ি হিরা মহলে হামলা চালিয়ে ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট করা হয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিগত সময়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে এবং আজ আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর ক্ষুব্দ মানুষরা হামলা চালিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...