নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   না’গঞ্জে আ’লীগের দলীয় কার্যালয় চুনকা পাঠাগার না’গঞ্জ ক্লাবে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ
হামলা অগ্নিসংযোগ / না’গঞ্জে আ’লীগের দলীয় কার্যালয় চুনকা পাঠাগার না’গঞ্জ ক্লাবে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা  আওয়ামীলী অফিস সহ ইউনিয়ন কার্যালয়ে ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে দামি ব্রান্ডের গাড়ি, মটর সাইকে ও আসবাবপত্র।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর পর দুপুর তিনটা থেকে দলে দলে বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ও চাষঢ়া বিজয় স্তম্ভ এলাকায় অবস্থান নেয়। এর পর থেকে একে একে বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দুপুর সাড়ে তিনটায়  নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী। এসময় তার বাড়িতে সাতটি মোটর সাইকেলে আগুন ও দুটি হ্যামার গাড়ি ভাংচুর করা হয়েছে। তিনটি মোটর সাইকেল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকেলে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে এই হামলা চালানো হয়। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে।
একই সময় শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার এলাকায় নাসিম ওসমানের মালিকানাধীন চার তলা ভবনে ভাড়া দেওয়া হোয়াইট হাউজ রেস্টুরেন্টে হামলা চালানো হয়েছে। এক পর্যায়ে ওই ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিকেল চার ২ নং রেল গেইট এলাকায় জেলা আওয়ামীলীগ অফিস ভাংচুর করা হয়, একই সাথে আলী আহাম্মদ চুনকা নগর সিটি পাঠাগার ভাংচুর করা হয়। এদিকে গলাচিপা এলাকায় অবস্থিত চাষাঢ়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস, পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস, স্থানীয় কাউন্সিলর আব্দুল করীম বাবু’র কার্যালয়, নারায়ণগঞ্জ ৫ আসনেরর সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের বাড়ি ভাংচুর করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...