নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নতুন সরকারের কাছে ত্বকী সহ ওসমান পরিবারের দ্বারা সকল হত্যাকান্ডের বিচার দাবি 
মোমশিখা প্রজ্জ্বালন / নতুন সরকারের কাছে ত্বকী সহ ওসমান পরিবারের দ্বারা সকল হত্যাকান্ডের বিচার দাবি 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা ত্বকী, আশিক, চঞ্চল, ভুলুসহ সকল হত্যাকান্ডের বিচার দাবি করেছে নতুন সরকারের কাছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩৭ মাস উপলক্ষে আয়োজিত মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচী অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান। আলোকপ্রজ্বালন কর্মসূচিতে ওসমান পরিবারের হাতে ত্বকী ছাড়াও নিহত ব্যবসায়ী আশিকুল ইসলাম, সংস্কৃতি কর্মী দিদারুল আলম চঞ্চল, ছাত্রনেতা শহীদুল ইসলাম মিঠু ও ব্যবসায়ী বুলু সাহা হত্যার বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে বিগত আওয়ামী শাসনামলে সাগর-রুনি, তনু এবং ২৪ এর গণআন্দোলনে ছাত্র-জনতা হত্যার দ্রুত বিচার দাবি করা হয়।
এসময় রফিউর রাব্বি বলেন, আওয়ামী সরকারের আর্শীবাদপুষ্ট হয়ে নারায়ণগঞ্জে ওসমান পরিবার খুন, গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই ওসমান পরিবার মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী,আশিক, চঞ্চল, ভুলু সাহা, মিঠুসহ বহু হত্যাকান্ড সংঘটিত করেছে। কিন্তু শেখ হাসিনা সরকার গত ১৫ বছরেও ওসমান পরিবারের বিরুদ্ধে একটি হত্যারও বিচার করেনি।
তাই নতুন সরকারের কাছে এবস হত্যাকান্ডের বিচার দাবি করছি।
উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয়নি।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...