নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে প্রশাসনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বদলীয় নেতাদের মতবিনিময়
মতবিনিময় / রূপগঞ্জে প্রশাসনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বদলীয় নেতাদের মতবিনিময়
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের  বর্তমান পরিস্থিতি নিয়ে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বদলীয় নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসনের  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ আগস্ট  শুক্রবার সকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান মাহমুদ রাসেল।
সভায় বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিসান মোল্লা, সমন্বয়ক সাইদ নিলয়, সজীব, রাফি আহমেদ উৎস প্রমুখ।
সভায় জামায়াতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতি হামলা, ভাংচুর, লুটপাট, অস্ত্রের মহড়া, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করতে হবে। ঐক্যবদ্ধভাবে সকল অপরাধ প্রতিহত করতে হবে।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...