নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের পাশে সাংবাদিকর
দায়িত্ববোধ / রূপগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের পাশে সাংবাদিকর
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা- গাউছিয়া  এলাকায় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ও ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্ব পালন করছে শুরু করেছেন।
গতকাল  শনিবার সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বে পূর্ণাঙ্গভাবে ফিরে না আসা পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবে।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করে লোকজনদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেন সাংবাদিকরা। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থী ও সাংবাদিকরা। এছাড়া সরকারি মুড়াপাড়া কলেজ, ভুলতা স্কুল এন্ড কলেজ, কাঞ্চন সলিমুদ্দিন চৌধুরী কলেজ, পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ, হাজী নূরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়,গোলাকান্দাইল মজিবুর রহমান উচ্চবিদ্যালয় সহ রূপগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা  ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করে।
ভুলতায় ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী ইমা আক্তার বলেন, ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে পারবে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেখানে কোমলমতি ছাত্র-ছাত্রীরা রোদে-পুড়ে কাজ করছে। সেখানে বিবেকের তাড়ণায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও মাঠে কাজ করছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...