নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   আইন-অপরাধ   দুর্ধুর্ষ কিশোর গ্যাং প্রধান সুমন সহ ০৪ জন আটক
দুর্ধুর্ষ কিশোর গ্যাং প্রধান সুমন সহ ০৪ জন আটক
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  সোনারগাঁওয়ের কাঁচপুরের দুর্ধুর্ষ কিশোর গ্যাং “সুমন গ্রুপ”এর প্রধান সুমন সহ ০৪ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব ১১। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল গত ২৬ অক্টোবর দিবাগত রাতে জেলার সোনারগাঁ কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্ধুর্ষ কিশোর গ্যাং “সুমন গ্রুপ” এর প্রধান  মোঃ সুমন হাসান (২১), তার সহযোগিমোঃ জিতু (২৪), মোঃ এমরান হোসেন (২০), মোঃ আলা-আমিন হোসেন বাধন (২০) গ্রেফতার করা হয়।  এসময় তাদের তল্লাশি করে ০৩ টি ছোরা, ০১ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।২৭ অক্টোবর র‌্যাব-১১,আদমজীনগর সদর দপ্তরের সহকারী পরিচালক মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “সুমন গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দেয়।গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য সোনারগাঁও কাঁচপুর এলাকাশ কারিনা টাওয়ারের ৫ম তলায় ছোরা, সুইচ গিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় কাচঁপুর ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ এলাকার কিশোর গ্যাং “সুমন গ্রুপ” এর দৌরাত্ম নিয়ে খবর প্রচার ও প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাং সুমন গ্রুপ এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। কিশোর গ্যাং প্রধান মোঃ সুমন হাসান (২১) এর বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপি, ঢাকা এর ওয়ারী থানায় ০১টি মাদক মামলা রয়েছে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...