নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সেবার মান বাড়াতে হাসপাতালে শুদ্ধি অভিযানে শিক্ষার্থীদের তদারকি
সিভিল সার্জনের আাশ্বাস / সেবার মান বাড়াতে হাসপাতালে শুদ্ধি অভিযানে শিক্ষার্থীদের তদারকি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হাসপাতালে শুদ্ধি অভিযানে শিক্ষার্থীরা স্বাস্থ্যখাতে সকল প্রকার অন্যায় ও বিশৃঙ্খলা নির্মূল করে সেবার মান বাড়াতে তদারকি কার্যক্রমে নেমেছে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন কার্যক্রম পরিচালনা ও রোগীদের খাবার, ঔষধ, প্যাথলজি, আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবা, যন্ত্রপাতিসহ বিভিন্ন বিভাগে তদারকি করা হয়।
এতে অংশ নেয় নারায়ণগঞ্জে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ও প্রাইভেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দিনব্যাপী এই কার্যক্রমে উঠে আসে নানা অভিযোগ। রোগীদের কাছ থেকে শিক্ষার্থীরা শোনেন তাদের ভোগান্তির কথা। টিকিটের অনিয়ম ও ভোগান্তি, চিকিৎসকদের ডিউটিতে আসার অনিয়ম, হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য সহ বিভিন্ন কারণে ক্ষোপ প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী।
সরেজমিনে দেখা যায়, এই হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক হিসেবে বিনামূল্যে টিকা দেবার কথা থাকলেও বেশ কয়েকদিন যাবৎ তা পাচ্ছেন না টিকা নিতে আসা অনেকে। এই বিষয়ে কতৃপক্ষের নিকট কথা বললে তারা জানান যে, আমাদের পর্যাপ্ত ডোজ না থাকায়  সরবরাহ বন্ধ ছিল এই কয়েকদিন। আজ টিকা আনার জন্যে আমাদের বুককিপার গিয়েছেন। এবং আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি যে, আগামীকাল থেকে বিনামূল্যে সরকারের নির্দেশনা অনুযায়ী তা বিতরণ করা হবে।
সেবা নিতে আসা রোগীদের থেকে প্রাপ্ত অভিযোগগুলো  নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমানের কাছে পেশ করেন শিক্ষার্থীরা।  তিনি তা আমলে নিয়ে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করেন ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনেন। পরবর্তীতে  শিক্ষাথীদের সাথে  নারায়ণগঞ্জের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেয়ার লক্ষে দিকনির্দেশনামূলক দীর্ঘ ও ফলপ্রসূ মতবিনিময় সভা করেন।
তিনি শিক্ষার্থীদের আশ করেন যে হাসপাতালে সকল অনিয়ম ও দুর্নীতি রোধ করতে তিনি সদা সোচ্চার আছেন এবং জনসাধারণ সেবা নিতে এসে কোন রকম হয়রানির স্বীকার হবেন না বরং তার প্রাপ্য চিকিৎসাটুকুই সঠিকভাবে পাবেন। শিক্ষার্থীরা তার এই কর্মকান্ডকে সাধুবাদ জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান সিয়াম বলেন আমরা আজকে হাসপাতাল পরিদর্শনে এসেছিলাম এবং রোগীদের কাছ থেকে বেশকিছু অভিযোগ জানতে পারি। সির্ভিল সার্জনকে জানালে তিনি দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহন করেন এবং আমাদের প্রশ্নের মুখোমুখি হন যা ইতিবাচক। দেশ সংস্কারের অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...