নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   শীতলক্ষ্যায় পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
শীতলক্ষ্যায় পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা কদমতলা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় শারমিন জুট বেলার্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ তিনটি স্টেশনের সাতটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।গোডাউনের থাকা শ্রমিকরা জানান, সড়কের পাশে সামনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় । পরে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।মালিকপক্ষের দাবি,শারমিন জুট বেলার্স থেকে সালাম, মহসিন কবির,গোপাল তালুকদার ও গণেস বাবু চার মালিক মিলে গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুদ করে তারা রপ্তানি করে আসছিল । গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করেন।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ষ্টেশনের ৭টি ইউনিট তিন ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত তদন্তের পর বলা যাবে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...