নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   স্বৈরাচারী নৈরাজ্যের বিরুদ্ধে জাকির খান মুক্তি পরিষদের প্রতিবাদ সভা
প্রতিবাদ সভা / স্বৈরাচারী নৈরাজ্যের বিরুদ্ধে জাকির খান মুক্তি পরিষদের প্রতিবাদ সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ স্বৈরাচারী খুনি হাসিনা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১২টায় নগরীর চুনকা পাঠাগার সংলগ্ন সড়কে জাকির খান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জাকির খান মুক্তি পরিষদ এর সভাপতি সলিমুল্লাহ সেলিম। সলিমুল্লাহ সেলিম এ সময় বলেন, যেখানে শেখ হাসিনা ছাত্র-জনতার রোষানলে পড়ে দেশে ছেড়ে পালিয়েছে সেখানে তার কিছু দোসররা সারা দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আওয়ামী লীগের সকল হোমড়াচোমরা পালিয়ে গেলেও সেখানে আপনি নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে এসেছেন।

এ কাজ যদি পূণরায় করার চেষ্টা করেন তাহলে এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করা হবে। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় চুনকা পাঠাগার সংলগ্ন এলাকায় এসে শেষ করে। এসময় আরো উপস্থিত ছিলেন, ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম রতন, লিংকন খান, জিয়াউর রহমান জিয়া, এড. রাজিব মন্ডল, মিঠু, মীর মোহাম্মদ রাজিব, রাকিব হাসান রাজ সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...