নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার
মরদেহ উদ্ধার / শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ শীতলক্ষ্যা নদী থেকে (২৭) বছরের এক অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় সোনারগাঁ থানার দড়িগাও এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়।এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী শীতলক্ষ্যা নদীতে গোসল করার সময় অজ্ঞাত

লাশ দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯এ সংবাদ প্রদান করে। পরে নৌ- পুলিশ এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরির্দশক হাবিবুল্লাহ গনমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় জরুরি সেবা ৯৯৯এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করি।

লাশের গায়ে ছিল জিন্সের কালো প্যান্ট ও সাদা সেন্টু গেঞ্জি। সে সাথে তার প্যান্টের পকেট থেকে ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। নাম পরিচয় জানার চেষ্টা অব্যহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...