নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   নতুন এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করব – মুকুল
প্রতিরোধ / নতুন এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করব – মুকুল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের হিন্দু ভাই-বোনদের জানমালের নিরাপত্তা প্রদান করার জন্য। সংখ্যালঘু বলতে এখানে কিছু নেই। আমি মনে করি স্বাধীন বাংলাদেশ সবার এখানে কেউ সংখ্যালঘু না।

আমাদের সবার একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী। আমাদের সবার এই দেশে সম্মানের সাথে বসবাসের অধিকার রয়েছে। আমরা এ নতুন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করব। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বন্দর থানার ২৬ নং ওয়ার্ডস্থ ঢাকেরশ্বরী মন্দিরে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে মন্দিরের সেবায়েত ও পুরহিতদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আপনার প্রতিবেশীর খোঁজ নিন আপনার বাড়ির আশেপাশে যে হিন্দু ভাইবোন আছেন তাদের খোঁজ নিন। তাদেরকে রক্ষা করুন কারণ আমাদের ইসলাম ধর্মেও কখনোই কোন ধর্মের লোকজনের উপর অত্যাচার করার নির্দেশনা নেই। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। একটা কাজ তাই আমরা সকলে মিলে সকলের বিপদ-আপদে পাশে দাঁড়াবো এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ব।ঐতিহ্যবাহী ঢাকেরশ্বরী মন্দির পরিচালনা কমিটি সহ- সভাপতি ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস আরো বলেন, মুকুল ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা কালিন তিনি সরকারি ভাবে ও ব্যাক্তিগত ভাবে এখানে অনেক অনুদান দিয়েছে। তার দেওয়া অনুদারের অর্থ আজ দৃশ্যমান হয়ে আছে।

আপদে বিপদে সব সময় মুকুল ভাইকে আমাদের পাশে পেয়েছি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।ঢাকেরশ্বরী মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক এড: গৌতম পাল বলেন, ঢাকেরশ্বরী মন্দির নানা সমস্যা জর্জরিত। তাই মন্দিরটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। মন্দিরের বাকি সংস্কার কাজ সম্পূর্ণ করার জন্য মুকুল ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি।অবস্থান কর্মসূচি কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি এড: বিল্লাল হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ ভাষানী, সাধারণ সম্পাদক আমজাদ মেম্বার, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বুলবুল, বিএনপি নেতা কামাল হোসেন, ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন, মোশারফ, সাইফুল, শাহআলম, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল, মালেক মেম্বার,আসলাম, নূর ইসলাম, আমির হামজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাকুর রহমান মোস্তাক ও জান্নাতুল ফেরদৌস রাজিবসহ নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...