নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ৯ মাসের অন্তসত্ত্বা গৃহবধু হত্যার অভিযোগ
আড়াইহাজারে ৯ মাসের অন্তসত্ত্বা গৃহবধু হত্যার অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ঘটনায় দুই নারী পূরুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। একটি ঘটনায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আত্মহত্যা তথ্য পাওয়া গেছে। অপর ঘটনায় নয় মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা চালায়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। বৃহষ্পতিবার রাতে পৃথক দুটি ঘটনা ঘটেছে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায়। এ ঘটনায় গৃহবধুর  লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অপর ঘটনায় পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত না করে গোপনে স্বামীর মরদেহ দাফন করেছে স্বজনেরা।

ঘটনার বিবরণে জানা যায় যে, শক্রবার সকালে উপজেলার দাইরাদী গ্রামের সালাউদ্দিনের স্ত্রী হালিমা (২৯) নামে নয় মাসের অন্তসত্ত্বা এক গৃহবধূর লাশ তার বাসার সৌচাগার থেকে উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে হালিমা সৌচাগারে টিনের চালার আটনের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হলেও তা ঝুলন্ত অবস্থায় পায়নি পুলিশ। এলাকায় গুঞ্জন উঠেছে যে, হালিমাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার পায়তারা করা হচ্ছে।আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিৎ হওয়া যাবে। আপাতত একটি ইউডি মামলা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সালাউদ্দিন পলাতক রয়েছেন বলে একাধিক সূত্র জানায়।অপর দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামের মৃত মালেকেরে ছেলে মামুন (৩৫) বুধবার সকালে স্ত্রীর সাথে অভিমান করে বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসায় স্স্থু হয়ে বাড়ীতে ফিরে আসেন। কিন্তু বৃহষ্পতিবার রাতে আবার তিনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে বাড়ীতেই মৃত্যু বরণ করেন। তার লাশ পুলিশকে না জানিয়ে তরিঘরি করে দাফন করে ফেলেছেন স্বজনেরা।এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, বিষয়টি পুলিশের অবগত নাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...