নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে শহীদ শিক্ষার্থী সজনের নামে সড়ক নামকরন ফলক উন্মোচন
নামকরন / বন্দরে শহীদ শিক্ষার্থী সজনের নামে সড়ক নামকরন ফলক উন্মোচন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিনিধি: পুলিশের গুলিতে নিহত বন্দরে শহীদ শিক্ষার্থী আবুল হাসান সজনের স্বরণে রাস্তার নামকরন ও ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার(১৬ আগস্ট) দুপুরে বন্দর ইউনিয়নের কুশিয়ারা পাকা ব্রীজের সামনে মিলাদ ও দোয়ার মাধ্যমে রাস্তার নামকরনের ফলক উন্মোচন করা হয়। ফলক উন্মোচনকালে মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন,

আবুল হাসান সজনসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। সে সাথে দেশ ও জাতির কল্যানে শিক্ষার্থী ও সাধারন জনগনসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাচ্ছি। শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যত৷ যারা দেশের ভবিষ্যত প্রজন্মদের রক্তের উপর দিয়ে ক্ষমতার আসনে টিকে থাকতে চেয়েছে আল্লাহ তাদের ক্ষমা করেনি। আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে দেয় না। ফলক উন্মোচন কালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, মোঃ আউলাদ হোসেন, মহানগর বিএনপির নেতা আলহাজ্ব হান্নান সরকার, নিহত আবুল হাসানের পিতা জাকির হোসেন, ধামমগড় ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হামিদ ভাসানী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ আনছার আলী, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সামছুদ্দিন মোল্লা,

সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ আহম্মেদ টিটু, হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সেচ্ছাসেবকদলের নেতা, মোস্তাকুর রহমান, জান্নাতুন ফেরদৌস রাজিব, সাইদুর রহমান, মোঃ রাসেল মিয়া, মোহাম্মদ টুটুল প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন কদম রসুল কলেজের শিক্ষার্থী সাজেদুর রহমান আলো, জুবায়েদ, শরিফুল্লাহ অনিক,নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী মোস্তাকিন, তোলারাম কলেজের শিক্ষার্থী রোহান ইব্রাহিম ও স্বাধীন প্রমুখ। এছাড়া পুলিশের গুলিতে গুরুত্বর আহত নজরুল ইসলাম স্যারের খোজ খবর নিতে তার বাসভবনে ছুটে যান আতাউর রহমান মুকুলসহ বিএনপি নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...