নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বন্দর প্রেসক্লাবের স্মরণসভা দোয়া
স্মরণসভা / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বন্দর প্রেসক্লাবের স্মরণসভা দোয়া
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ  বন্দর প্রেসক্লাব ও সাংবাদিক কল্যান সমিতির যৌথ আয়োজনে  সাম্প্রতি  বৈষম্য বিরোধী ছাত্র জনতার বীরত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় বন্দর প্রেসক্লাব অডিটোরিয়ামে স্মরন সভা শেষে দোয়া করা হয়।
দোয়া নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ সহ প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার দাবী জানানো হয়। একইসাথে স্বাধীন মত প্রকাশের প্রধান অন্তরায় সাইবার নিরাপত্তা আইন বাতিল ও আলোচিত সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবী দাবি করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা কবির হোসেন, সহ সাধারণ সম্পাদক জি,এম সুমন, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দিপু,নির্বাহী সদস্য নাসির উদ্দিন,  মাহফুজুল আলম জাহিদ, সাংবাদিক কল্যান সমিতির সহ সভাপতি এসএম শাহীন, শরীফ হাসান চিশতি প্রমুখ।
স্মরনসভা ও দোয়া মাহফিলে ওই সময় মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মামুন মিয়া,প্রচার সম্পাদক শাহ জামাল,দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, সদস্য লতিফ রানা, ইকবাল হোসেন,সাংবাদিক কল্যাণ সমিতির বিল্লাল হোসেন ও আরিফুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা সবধরনের বৈষম্য দূর করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবী করে বলেন,নতুন বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ওপর থেকে সবধরনের নিয়ন্ত্রণ পরিহার করতে হবে।সেজন্য অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা জরুরী।একইসাথে আর কোনো স্বৈরাচার সরকার যেন গণমাধ্যমের কন্ঠরোধ করতে না পারে,সেজন্য যুগোপযোগী ব্যাবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। দেশের সবসেক্টরে বৈষম্য দূর করার পাশাপাশি সাম্যের বাংলাদেশ গড়তে পেশাদার সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।  এসময় রংপুরের আবু সাইদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে শত শত শিক্ষার্থী,সাংবাদিক সহ নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সকলের জন্য দোয়া করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...