নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা বন্যার্তদের সাহায্যের জন্য ক্যাম্পেইন শুরু
পাশে দাঁড়ান / ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা বন্যার্তদের সাহায্যের জন্য ক্যাম্পেইন শুরু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবপদকঃ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা বন্যার্তদের জন্য ক্যাম্পেইন শুরু করেছে। বৃহস্পতিবার  ২২ আগষ্ট বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের সহযোগীতায় দিনব্যাপী ‘Help for flooded’ ক্যাম্পেইন চলছে। আগামী রবিবার আমরা প্রথম দফায় সহযোগিতা পৌছে দিতে চাই। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বিবৃতিতে বলেন,”বাংলাদেশ পলিমাটির দেশ।

বাণের পানির সাথে আসা পলিমাটিই এই ভুখন্ড গঠন করেছে। কিন্তু এখন সেই বন্যাই আমাদের আকাল ডেকে আনে। স্পষ্টই বুঝা যায় এই বন্যা প্রাকৃতিক নয় বরং রাজনৈতিক দুর্যোগ! প্রতিবেশী দেশ ভারতের সাথে নদীর অমিমাংসিত চুক্তি, শত নদীর হিস্যায় অন্যায্যতা, নদী শোষণ, নতজানু পররাষ্ট্রনীতি রাতের আঁধারেই প্লাবিত করে লক্ষ মানুষকে। আমরা এই পানি জুলুমের অবসান চাই। মুক্তি চাই রাজনৈতিক দুর্যোগ থেকে। সারাদেশে ছাত্র-জনতাকে বন্যায় দুর্গতদের পাশে অর্থ-শ্রম-ত্রাণ সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহবান জানাই।

পাশাপাশি আহবান জানাই রাজনৈতিক দূর্যোগ মোকাবিলায়। এখনই সময় নদীর ন্যায্য হিস্যা আদায়ের। এখনই সময় দেশের সার্বোভৌমত্বকে ভূলন্ঠিত করা পররাষ্ট্র নীতি পরিবর্তনের, এখনই সময় তিস্তা, ফারাক্কাসহ অজস্র অমিমাংসিত চুক্তির ন্যায্য মিমাংসার।

বার্তা প্রেরক
অপূর্ব রায়
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।
যোগাযোগ – ০১৬৮৪৩৭৫৭২০।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...