নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   আড়াইহাজার থানা পুড়িয়ে লুটপাট, ৩০ হাজার লোকের বিরুদ্ধে মামলা
হামলা চালিয়ে / আড়াইহাজার থানা পুড়িয়ে লুটপাট, ৩০ হাজার লোকের বিরুদ্ধে মামলা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ গত ৫ আগষ্ট বিকেলে শেখ হাসিনার পদত্যাগের পরপরই উত্তেজিত দূষ্কৃতকারীরা আড়াইহাজার থানা ভবনে ঢুকে পুলিশদেরকে মারধর করে থানা ভবনে অগ্নি সংযোগ করে থানায় থাকা যাবতীয় অস্ত্র সস্ত্র, গুলি, আসবাপত্র, অন্যান্য মালামাল, মামলার আলামত ও বিভিন্ন প্রয়োজনীয় সরকারী মালামাল ও কাগজপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার বিষয়ে প্রায় ৩০ হাজার অজ্ঞাত লোককে আসামী করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহষ্পতিবার রাতে থানার এস আই রিপন আহাম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায় যে, ওই দিন বিকেল অনুমান ৩.৩০ টার দিকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার জন উত্তেজিত দূষ্কৃতকারী থানা পুলিশের দায়িতে থাকা কালে থানার প্রধান ফটক দিয়ে থানার ভবন ও থানা কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দিয়ে থানায় কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে মারপিটে আহত করে। এ সময় তারা থানার মালখাানা ও অস্ত্রাগার থেকে বিভিন্ন মামলার আলামত স্বরূপ রাখা মালামাল ও কাগজপত্র, যাবতীয় অস্ত্র ও গুলি,
ফার্নিচার সামগ্রী, কমম্পিউটার, ল্যাপটপসহ যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, লুটে নেয়া মালামালসহ অস্্রসস্ত্র নিজ নিজ মসজিদের ঈমাম এবং এলাকার গন্যমান্যদের মাধ্যমে থানায় জমা দেয়ার জন্য প্রতিটি মসজিদে নোটিশ পাঠানো হয়। কিন্তু এতে আশানুরূপ কাজ হয়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...