নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
গ ণ পি টু নি / ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

শাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিটন (৩৩)নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। লিটন শেরপুর জেলা সদরের মাঝপাড়া গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীরা জানান গত ২৯ শে জানুয়ারি ওই স্কুলের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ লিটন সরকার ওই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ঐ এলাকার মোতাস্বিন এর মালিকানাধীন ভাড়াটিয়া বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণ করে। ওই সময় একজন গোপনে ধর্ষনের ঘটনার বিডিও ধারণ করে। ভিডিওটি বর্তমানে কয়েকদিন যাবত এলাকায় ছড়িয়ে পরে। অত্র স্কুলের শিক্ষার্থীরা তা জানতে পেরে সোমবার দুপুরে ঐ শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শিক্ষার্থীরা শিক্ষক লিটনকে স্কুল থেকে বহিষ্কার সহ তার উপযুক্ত বিচারের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করে। শিক্ষক লিটন অত্র স্কুলে ১১ বছর যাবত শিক্ষকতা করেন। অনৈতিক কাজের জন্য তাকে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার সতর্ক করে দিয়েছেন।

শিক্ষক লিটন জানান কলাগাছিয়া এলাকার আনোয়ার হোসেন আনুর মেয়ের জামাই মাসুদ ভিডিওটি নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ১ হাজার টাকা ব্ল্যাকমেইল করে নিয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার জানান আমি স্কুলে এসে দেখি শিক্ষার্থীরা ওই শিক্ষককে মেরে আটকিয়ে রেখেছে ব্যাপারটি আমি এলাকার গণ্যমান্য লোকদেরকে জানিয়েছি। পুলিশ এসে শিক্ষককে থানায় নিয়ে গেছে। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম (গ সার্কেল) জানান, পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...