নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইউরোপের সেরা ১০ স্কলারশিপ 
স্ক লা র শি প / উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইউরোপের সেরা ১০ স্কলারশিপ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ইউরোপ মহাদেশ বর্তমান বিশ্বের উচ্চশিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। উন্নত জীবনযাত্রা, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থার কারণে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ইউরোপের দেশগুলোতে পাড়ি জমান।

ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক এবং গবেষণাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে। এখানকার ডিগ্রিগুলো বিশ্বব্যাপী উচ্চ সমাদৃত, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে সহায়ক হয়। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং সুইডেনের মতো দেশগুলোতে অনেক ক্ষেত্রে নামমাত্র টিউশন ফিতে পড়ার সুযোগ থাকে। এ ছাড়াও মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দেশের সরকার প্রচুর পরিমাণ বৃত্তি বা স্কলারশিপ প্রদান করে, যা উচ্চশিক্ষার পথকে অনেক সহজ করে দেয়।

বেলজিয়াম থেকে দৈনিক সমকালে ইমতিয়াজ হোসেন লিখেছেন।

১. এরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (Erasmus Mundus Joint Masters)

এটি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ। এই প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীরা ইউরোপের অন্তত দুটি ভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে

পড়ার সুযোগ পান। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি যা টিউশন ফি, ভ্রমণ খরচ এবং মাসিক ভাতা প্রদান করে।

লিংক:

https://erasmus-

plus.ec.europa.eu/opportunities/opportun ities-for-individuals/students/erasmus-mundus-joint-masters

২. ড্যাড স্কলারশিপ (DAAD Scholarships)

জার্মানিতে মাস্টার্স এবং পিএইচডি করার জন্য এটি সেরা সুযোগ। জার্মানির সরকারি এই স্কলারশিপ মূলত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের দেওয়া হয়। এটি টিউশন ফির পাশাপাশি স্বাস্থ্যবীমা এবং মাসিক জীবনযাত্রা নির্বাহের খরচ বহন করে।

লিংক:

https://www2.daad.de/deutschland/stipend ium/datenbank/en/21148-scholarship-database/

৩. শেভেনিং স্কলারশিপ (Chevening Scholarships)

যুক্তরাজ্য সরকারের এই বৃত্তিটি মূলত নেতৃত্বের গুণাবলি সম্পন্ন শিক্ষার্থীদের জন্য। এটি এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য সম্পূর্ণ অর্থায়ন করে। এর মধ্যে টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ

ভাড়া অন্তর্ভুক্ত থাকে।

লিংক:

https://www.chevening.org/

৪. আইফেল এক্সিলেন্স স্কলারশিপ (Eiffel Excellence Scholarship)

ফ্রান্স সরকারের এই বৃত্তিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ দেয়। এটি মূলত বিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা এবং আইন বিষয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।

লিংক:

https://www.campusfrance.org/en/france-excellence-eiffel-scholarship-program

৫. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ (Swedish Institute Scholarships for Global Professionals)

সুইডেনে মাস্টার্স করার জন্য এটি একটি চমৎকার সুযোগ। এটি সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করে এবং মাসিক ভাতা প্রদান করে। প্রায় ৬০০টিরও বেশি মাস্টার্স প্রোগ্রামে এই বৃত্তির অধীনে আবেদন করা যায়।

লিংক:

https://si.se/en/apply/scholarships/swedish -institute-scholarships-for-global-

professionals/

৬. সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ (Swiss Government Excellence Scholarships) সুইজারল্যান্ডের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি বা পোস্ট-ডক্টরাল গবেষণা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

লিংক:

https://www.sbfi.admin.ch/en/swiss-government-excellence-scholarships

৭. হল্যান্ড স্কলারশিপ (Holland Scholarship)

নেদারল্যান্ডসে স্নাতক বা মাস্টার্স পড়তে আসা নন-ইইউ শিক্ষার্থীদের জন্য এই আর্থিক অনুদান দেওয়া হয়। এটি মূলত নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় এবং ডাচ বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

লিংক:

https://www.studyinnl.org/finances/hollan d-scholarship

৮. গেটস কেমব্রিজ স্কলারশিপ (Gates Cambridge Scholarship)

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা পিএইচডি করার জন্য এই বৃত্তি দেওয়া হয়। এটি বিল গেটস এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বৃত্তি।

লিংক: https://www.gatescambridge.org/৯. ইউনিভার্সিটি অব বোলোগনা স্টাডি গ্রান্টস (Bologna University Study Grants) ইতালির বিখ্যাত বোলোগনা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয় এবং জীবনযাত্রার জন্য নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হয়।

লিংক:

https://www.unibo.it/en/services-and-opportunities/study-grants-and-subsidies/exemptions-and-incentives/unibo-action-1-2-study-grants-and-tuition-fee-waivers-f or-international-students

১০. ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ (VLIR-UOS Scholarships)

বেলজিয়ামের ফ্লেমিশ বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মাস্টার্স করার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়ন করা হয়। এটি উন্নয়নশীল দেশগুলোর পেশাজীবীদের অগ্রাধিকার দেয়।

লিংক: https://www.vliruos.be/get-funded/study-scholarships

#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...