নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ – জেলা প্রশাসক
আলোচনা সভা / ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ – জেলা প্রশাসক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলা ভাষা ও মাতৃভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য উল্লেখ করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ। যার প্রাণ আছে, তার ভাষা আছে। ভাষার ওপর আক্রমণ হলে মানুষ প্রতিবাদ করে।

১৯৫২ সালে আমাদের ওপর জোর করে একটি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সে সময় বাংলা ভাষাভাষীরা তা মেনে নেয়নি। বিশেষ করে ছাত্রসমাজ প্রতিবাদ মিছিল ও নানা কর্মসূচিতে অংশ নেয়। ২১ ফেব্রুয়ারি গুলিবর্ষণে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের রক্তের বিনিময়েই ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী আন্দোলন-সংগ্রামের পথ তৈরি হয় এবং মাতৃভাষার গৌরব অর্জিত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি-এর থিয়েটার হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ভাষা আছে। সেই ভাষায় কথা বলা, চিন্তা করা ও কাজ করার অধিকার রয়েছে। এ অধিকার কেড়ে নিতে চাইলেই প্রতিবাদ শুরু হয়। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে টিকিয়ে রাখতে যে সংগ্রাম করতে হয়েছে, বিশ্বের অনেক ভাষার ক্ষেত্রে তেমনটা করতে হয়নি। এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে এবং ২০০০ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। বাংলা ভাষা ও মাতৃভাষার সক্রিয় চর্চা নতুন করে ভাবতে হবে। সমাজ ও রাষ্ট্র উন্নত করতে হলে শৃঙ্খলা এবং ভাষার সৌন্দর্য প্রতিষ্ঠা জরুরি। যাদের ব্যক্তিত্বে সৌন্দর্য থাকে, তাদের সমাজ ও রাষ্ট্রেও সৌন্দর্য প্রতিফলিত হয়তারাই শেষ পর্যন্ত উন্নত হয়। অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, গণঅধিকার পরিষদ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...