নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ২ সন্তানের জনক রোমান দেওয়ানের ঝুলান্ত লাশ উদ্ধার
মরদেহ উদ্ধার / বন্দরে ২ সন্তানের জনক রোমান দেওয়ানের ঝুলান্ত লাশ উদ্ধার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে হতাশাগ্রস্থ ২ সন্তানের জনক রোমান দেওয়ান (৬২) ঝুলান্ত লাশ উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ।আত্মহত্যাকারী রোমান দেওয়ান বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এম এন ঘোষাল রোডস্থ  দেওয়ানবাড়ী এলাকার মৃত আব্দুল আলী দেওয়ানের ছেলে।

পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনার ওই দিন সন্ধ্যা পৌনে ৬টায় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঝুলান্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  মর্গে প্রেরণ করে।এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায়  এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আত্মহত্যাকারী স্বজনরা বাদী হয়ে  বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।
লাশ উদ্ধারকারি কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন জানান, চাকুরি হারিয়ে রোমান দেওয়ান হতাশাগ্রস্থ হয়ে পরে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে মনের ক্ষোভে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...