নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ
নানা অনিয়মের অভিযোগ / দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন-এর ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করে  সংবাদ সম্মেলন করে প্রতিবাদে করে পুনরায় স্বচ্ছতার সাথে ভোট গণনার দাবি জানিয়েছেন। এসময় দাবি করা হয় জনগণের প্রকৃত রায় ফিরিয়ে দেওয়া হোক।

https://www.facebook.com/share/16nXvTNPmp/
শান্তিপূর্ণভাবে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবিএম সিরাজুল মামুন। ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন-এর ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করে  সংবাদ সম্মেলন করে প্রতিবাদে করে পুনরায় স্বচ্ছতার সাথে ভোট গণনার দাবি জানিয়েছেন। এসময় দাবি করা হয় জনগণের প্রকৃত রায় ফিরিয়ে দেওয়া হোক। শান্তিপূর্ণভাবে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবিএম সিরাজুল মামুন।
শনিবার ১৪ ফেব্রুয়ারী বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ১১ দলীয় জোটের নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুন সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে সিরাজুল মামুন বলেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী (দেওয়াল ঘড়ি মার্কা) আমি এবিএম সিরাজুল মামুন নির্বাচন পরবর্তী সময়ে সাংবাদিক ভাইদের কাছে আমি নিম্নোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করছি:
১২ ফেব্রুয়ারী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনমানুষের বহুল আকাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিচ্ছিন্ন দুএকটা ঘটনা বাদ দিলে নির্বাচনের দিন সকাল থেকে সারাদিন অত্যন্ত শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ১১ দল ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, যার প্রতিফলন ঘটেছে ব্যালট বক্সে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, নারায়ণগঞ্জ-৫ আসনে দিনভর পরিবেশ ভালো দেখা গেলেও কিছু এলাকায় দেওয়াল ঘড়ির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধাপ্রদান, ফলাফল গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের ভোটগণনা কক্ষের বাহিরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাহিরে ভোটগণনা করা, বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা, রেজাল্ট না লিখেই পোলিং এজেন্টদের থেকে রেজাল্টশিটে স্বাক্ষর সংগ্রহ করা সহ আমরা প্রচুর অনিয়ম লক্ষ্য করেছি।
তিনি বলেন,বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থীকে বিজয়ী হিসেবে দেখা গেলেও, চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় রহস্যজনকভাবে তা পাল্টে দেওয়া হয়েছে।
আমাদের কাছে তথ্য রয়েছে যে, বিজয় নিশ্চিত জেনেও পরিকল্পিতভাবে ফলাফল টেম্পারিং করে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জনমতের এই প্রতিফলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা নির্বাচনব্যবস্থার জন্য শুভ নয়।
আমরা এই রহস্যজনক ফলাফলের বিষয়ে জেলা নির্বাচন অফিস এবং প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে, প্রতিটি কেন্দ্রের সঠিক হিসাব এবং পুনরায় স্বচ্ছতার সাথে ভোট গণনার মাধ্যমে জনগণের প্রকৃত রায় ফিরিয়ে দেওয়া হোক। আমরা শান্তিপূর্ণভাবে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...