নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ডোবা থেকে উদ্ধার নিহত অজ্ঞাত যুবক কক্সবাজারের আরমান
পরিচয় সনাক্ত / ডোবা থেকে উদ্ধার নিহত অজ্ঞাত যুবক কক্সবাজারের আরমান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ডোবা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের  মৃতদেহের নাম পরিচয় পাওয়া গেছে। নিহত যুবক আরমান সুদূর কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার মধ্য কোনাগটা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

সে পেশায় একজন দিনমজুর। খবর পেয়ে  গত শুক্রবার (৬ ফেব্রুয়ারী) নিহত যুবকের বড় ভাই ফোরকান ও তার মামা মোস্তাক আহাম্মেদ বন্দর থানায় এসে মৃতদেহ সনাক্ত করে। এর আগে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার  ইস্ট টাউন হাউজিং এর  লারিজ ফ্যাশনের পেছনে এক ডোবা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের বড় ভাই ক্ষুদ্র ব্যাবসায়ী ফোরকান পরিচয় নিশ্চিত করে জানান, গত  তিন মাস পূর্বে আমার ছোট ভাই আরমান কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে। মাঝে মধ্যে ফোনে কথা বললেও সে কোথায় থাকে বা কি কাজ করে তা গোপন রাখে ।

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) শবেবরাতের দিন ছোট ভাই আরমানের সাথে ফোনে কথা বলার পর আর যোগাযোগ হয়নি।
ধামগড়  ফাড়ীর উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ আলম জানান, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী ধামগড় ইউনিয়নের ইস্ট টাউন হাউজিংস্থ লারিজ ফ্যাশনের পেছনে ডোবায় অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সাথে থাকা মোবাইল ফোনসহ পরিহিত কাপড়চোপড় জব্দ করে সুরতহাল প্রতিবেদন তৈরীর মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। পরে জব্দকরা মোবাইল ফোনের কললিস্ট,সিডিআর সংগ্রহ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহতের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান,এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে হত্যা মামলা করার প্রস্তুতি চালাচ্ছে। একই সাথে হত্যাকান্ডের  মূল রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে  মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...