নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
প্রশিক্ষন কর্মশালা / পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

১১ ও ১২ জানুয়ারী দুইদিনব্যাপী নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালায়
ক্লাবের ৩১ জন সদস্যসহ জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সহজভাবে বোঝানোর দায়িত্ব সাংবাদিকদের। সিস্টেমের ত্রুটি ও ভালো দিকগুলো তুলে ধরে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করবেন। প্রশাসন, পুলিশ এবং সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।” তিনি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “এবারের নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং সমাজ বিনির্মাণে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ গত ১৬ বছরের সাংবাদিকতার চ্যালেঞ্জ ও বঞ্চনার কথা তুলে ধরে বলেন, “দীর্ঘ সময় পর এখন সাংবাদিকতার সুবর্ণ সময় চলছে। আসুন, আমরা কোনো ব্যক্তিগত মতামত না চাপিয়ে ঘটে যাওয়া ঘটনাটি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরি। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে অন্তত আগামী দুই মাস আমাদের সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।” তিনি গণভোটে ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন এবং পিআইবি’র সহকারী সম্পাদক ও সমন্বয়ক শাহেলা আক্তার।

১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রশিক্ষণে নির্বাচন কমিশনের কার্যাবলী, নির্বাচনী আইন (আরপিও) ও আচরণ বিধিমালা ২০২৫, জুলাই অভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং অপতথ্য ও গুজব প্রতিরোধের (ফ্যাক্টচেকিং) কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাসেল আহমেদ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...