নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ভাষা শহীদের স্মরনে শ্রদ্ধা জানালেন এমপি আবুল কালাম সহ উপজেলা প্রশাসন
শ্র দ্ধ ঞ্জ লী / ভাষা শহীদের স্মরনে শ্রদ্ধা জানালেন এমপি আবুল কালাম সহ উপজেলা প্রশাসন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর থেকে জি.এম. সুমন : বিনম্র শ্রদ্ধা মধ্য দিয়ে যথা যোগ্য মর্যাদায় ভাষা শহীদের গভীর  শ্রদ্ধাভরে স্মরন করেছে নারায়ণগঞ্জ ৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবুল কালামসহ বন্দর উপজেলা প্রশাসন  ও  বিভিন্ন রাজনৈতিক  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

একুশে’র প্রথম প্রহর  রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবুল কালামের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবুল কাউছার আশাসহ বিএনপি  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক  অর্পণের মধ্য দিয়ে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।  তবে জামায়াত ইসলামী কোন নেতৃবৃন্দকে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশেও দেখা যায়নি।
পরে বন্দর উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, উপজেলা পরিষদের সহকারি ভূমি কর্মকর্তা রহিমা আক্তার ইতি ও বন্দর  থানা অফিসার ইনর্চাজ গোলাম মোক্তার আশ্রাফ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান  নেতৃবৃন্দরা  ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে  পুষ্পস্তবক অর্পন করে।


এ ছাড়াও  বন্দর উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীরমুক্তিযোদ্ধা জাব্বার সরদার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,  বন্দর প্রেসক্লাব, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি, বন্দর ফায়ার সার্ভিস, বন্দর থানা আনসার ভিডিপি ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাবিব মেম্বার, আলামিন, রাজা, আনোয়ার, সাহাদাত, মামুন, সাদ্দাম, রিপন, ফাহাদ, রিপন, মাসুদ, মেরাজসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...