নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   পবিত্র মাহে রমজানে ১২ নং ওয়ার্ডে শকুর উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ ‎
মা ন ব তা / পবিত্র মাহে রমজানে ১২ নং ওয়ার্ডে শকুর উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ ‎
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ১২ নং ওয়ার্ডে নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাশেম শকু।


‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর১২ নং ওয়ার্ডে প্রায় ৮শ পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
‎এসময় শওকত হাশেম শকু বলেন, আজকে আমরা ৮শ পরিবারের মাঝে এক কেজি তেল, বুট, ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, বেসন, এক কেজি চিনি বিতরণ করছি। আশা করছি এতে তাদের চাহিদা কিছুটা লাঘব হবে। আমি এখন কাউন্সিলর নই। তবুও আমি বসে নেই। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আজকের এই আয়োজনে আমাদের মাসুদুজ্জামান ভাই অর্ধেকের বেশি অংশগ্রহণ করেছেন। সমসময়ই তিনি এই কাজে শরীক থাকেন।



‎তিনি আরও বলেন,আমার ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ করছি। ২০০৪ সাল থেকে আমার এই পথচলা। রমজানে আমি ইফতার সামগ্রী, রমজানের মাঝামাঝি গরুর মাংস ও ঈদের জন্য উন্নত খাবার বিতরণ করে থাকি। আমাদের নেতা তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। আমাদের নেত্রী কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমি তাদের সকলের জন্য দোয়া কামনা করি। আমার মায়ের জন্যেও আমি দোয়া চাই। আমাদের নবনির্বাচিত এমপি আবুল কালাম ভাইয়ের সফলতা কামনা করি।
‎বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, তেল ১ লিটার, ছোলা বুট ১ কেজি, চিনি ১ কেজি, মসুর ডাল ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ২ কেজি, ও ভেসন ৫০০ গ্রাম।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...