নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে- দেলোয়ার প্রধান
উঠান বৈঠক / স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে- দেলোয়ার প্রধান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহুর্তে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে কলাগাছিয়া ইউনিয়নবাসীকে তাগ লাগিয়ে রাতারাতি নির্বাচনের পট  পরির্বতন করে দিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান।

সোমবার (৯ ফেব্রুয়ারী).রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকায় এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে  ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন তিনি।

প্রধান অতিথি বক্তার বক্তব্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান বলেন, আমি আপনাদের ভোটে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছি। কলাগাছিয়া ইউনিয়ন প্রতিটি মা বোন ও ভাইয়েরা আমাকে ভালোবাসে বলেই আমাকে বার বার নির্বাচিত করেছেন। কালাম সাহেব ভালো মানুষ।  সে তিন তিনবার  বাড়ীগাড়ী বিক্রি করে নির্বাচন করেছে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়ন কালাম সাহেবের কোন বিকল্প নেই। যারা আমাকে ভালোবাসেন তারা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।


উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা।
ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক জসিম উদ্দিন জসু সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা হাবিব মেম্বার, পাক্কা জুম্মা জামে মসজিদ কমিটির সভাপতি আলকাছ মাদবর, সমাজ সেবক গিয়াস উদ্দিন, সমাজ সেবক আমান, চর ঘারমোড়া পঞ্চায়েত কমিটির সদস্য রফিক দেওয়ানজী প্রমুখ।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আলমাছ, আবুল বাদশা, মানিক মাষ্টার, আলামিন, আলতাফ, বাঘা শরিফ, নূর ইসলাম, সেলিম সরদার, সালাউদ্দিন মম্তান, সাহাদাত, আনোয়ার, হাজী জাকির হোসেন, সিপন, ফারুক, আসলাম,  আলমগীর, আনোয়ার হোসেন, রফিক, চাঁন মিয়া, রতন, শ্যামল, শিপলু, জুয়েল, সুমনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...