নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   বিকেএমইএতে সেলিম ওসমানের পদত্যাগ, সভাপতি মোহাম্মদ হাতেম
নির্বাচন বিহীন ১৪ বছর / বিকেএমইএতে সেলিম ওসমানের পদত্যাগ, সভাপতি মোহাম্মদ হাতেম
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এমবি নিট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম। সেলিম ওসমান তার ব্যাক্তিগত কারন ও অসুস্থতা দেখিয়ে বিকেএমইএ’র সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। টানা ১৪ বছর নির্বাচন বিহীন সভাপতির দায়িত্ব পালন করেছেন সেলিম ওসমান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়ে। এর আগেই সেলিম ওসমাম দেশ ছাড়ে। এর পর থেকে সেলিম ওসমানের অনুপস্থিতিতে বিকেএমইএ সভাপতির পদের কার্যক্রম নিস্ক্রিয় থাকার পর সেলিম ওসমান পদত্যাগের ঘোষনা দেন।
এ বিষয়ে বিকেএমইএর সহ-সভাপতি ফজলি শামীম এহসান রোববার ২৫ আগস্ট বোর্ড মিটিং শেষে গণমাধ্যমকে বলেন,
দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সেলিম ওসমান ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে তার সভাপতি ও বোর্ড পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। সেলিম ওসমান অনলাইনে ভার্চুয়াল মিংয়ে বৈঠকে যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেন এবং লিখিত পদত্যাগপত্র পাঠান।
সেলিম ওসমান ২২ জুলাই ২০১০ সালে প্রথমবারের মতো বিকেএমইএ সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে সমিতিতে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...