নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মহানগর বিএনপির যত লোককে পদ দিয়েছে সবাই আওয়ামী লীগের এজেন্ট – সনি 
মহানগর বিএনপির যত লোককে পদ দিয়েছে সবাই আওয়ামী লীগের এজেন্ট – সনি 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মেহেদি হাসান সনির উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়ার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময় তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সনি বলেন, একটাও বিএনপির ত্যাগী কর্মী নেই। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আপনি মূল্যায়ন করেন নি। আওয়ামী লীগের লোকদের মূল্যায়ন করেছেন যাতে করে লীগ ক্ষমতায় আসলে আপনাকে হাতের তালুর মধ্যে রাখতে পারে। আমি তারেক জিয়ার আদর্শের সৈনিক। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই রাজপথে ছিলাম এখনো আছি। আজকে কেন্দ্র থেকে আমাকে পদ দেওয়ায় বড় বড় নেতাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমি আবু আল ইউসুফ খান টিপুকে বলতে চাই, আপনার বিদায় ঘন্টা শুরু হয়ে গিয়েছে। মহানগর বিএনপির যত লোককে পদ দিয়েছে সবাই আওয়ামী লীগের এজেন্ট।
তিনি আরও বলেন, আজকে আপনি মহানগরের সদস্য সচিব হয়েছেন কালকে আপনি পথের ফকির হয়ে যাবেন। এখনো সময় আছে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন নইলে আপনার বিদায় আসন্ন। আপনার মত স্বৈরাচার একজনও নেই এখানে। আপনার কথায় আমি নুর ইসলাম সরদারের বাড়িতে গিয়েছি, আমাকে মারধর, অপমান লাঞ্চিত করেছে। আপনি বলেছেন এটার বিচার করবেন। কবে করবেন, আমি মরার পর ? তানভীর, হিরা, মাদক ব্যবসায়ী সম্রাট, মাইগ্যা সুমন, ইয়াবা সুমন, ফেন্সি রানা, ইয়াবা সম্রাট, আমির সুজন, বাবু, আরিফ, হোসেন সহ অন্যান্য সন্ত্রাসীরা এই শহরে বীরদর্পে ঘুরছে। তারা আমাকে সহ আমার ভাইকে মারাত্মকভাবে জখম করেছে। আমার পদ থাকুক বা না থাকুক সদস্য সচিবের পদ আমি নষ্ট করোবই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...