নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে মনু হত্যা মামলার আসামীরা ফের বেপরোয়া
হত্যাকান্ড / বন্দরে মনু হত্যা মামলার আসামীরা ফের বেপরোয়া
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে মুরাদপুরে মনু হত্যা মামলার আসামীরা সরকার পতনের পর এলাকায় ফিরে ফের বেপরোয়া হয়ে উঠেছে। মনু হত্যা মামলার মূল আসামী যুবলীগ নেতা মিঠু, টিটুু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরসহ ফারুক নূরা এলাকায় ফিরে এসে গত ৭ আগষ্ট নিহত মনুর বাড়িতে পুনরায় হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, নগদ ১ লাখ টাকাসহ আসবাবপত্র লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যপারে থানায় ভাংচুরের মামলা হয়েছে। এছাড়া আসামীরা এলাকায় ফিরে এসে নিহম মনুর বোন শাহিনাকে হত্যার হুমকি দিলে সে প্রাণের ভয়ে আত্মগোপনে রয়েছে বলে তিনি জানান। সে তাকে হুমকির অভিযোগে থানায় জিডি করেছে। এদিকে মনু হত্যা মামলায় গ্রেফতারকৃত ইয়ানুস, মোফাজ্জল, জনি, কাউসার ও নাঈম ৩ দিনের রিমান্ডে এনেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাদের থানায় আনা হয়। গত বছরের ৭ জুন সন্ত্রাসীরা মনুকে তার বাড়িতে গিয়ে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্রা করে। এনিয়ে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিলও হয়েছে।

বর্তমানে মনু হত্যাকারীরা এলাকায় ফিরে বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী জানায়, এক সময় মদনপুরের মুরাদপুর এলাকা সন্ত্রাসের অভয়ারন্য ছিল। দীর্ঘ কয়েক বছর নিরব থাকার পর পুনরায় মনু হত্যার মধ্য দিয়ে ফের মুরাদপুর এলাকা আবার অশান্ত হয়ে উঠে। বর্তমানে স্থানীয় মিঠু গংদের ভয়ে আতঙ্কিত দিনাপাতিপাত করছেন। এলাকাবাসী এ সকল সন্ত্রাসীর কবল থেকে মুক্তি পেতে চান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...