নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে চনপাড়ায় আবারো হত্যাকান্ড | এক যুবককে ছুড়িকাঘাতে হত্যা
হত্যাকান্ড / রূপগঞ্জে চনপাড়ায় আবারো হত্যাকান্ড | এক যুবককে ছুড়িকাঘাতে হত্যা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো: জিহাদ (২২) নামে এক যুবক  নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া পূর্নবাসন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া।
নিহত  জিহাদ  রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৭ নং ওয়ার্ডে জামাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি গার্মেন্টসে চা করতো।
নিহত জিহাদের মা রিনা বেগম জানান , ৮ মাস পূর্বে তার ছেলে জিহাদের কাছ থেকে একই এলাকার  শিপলু ও আবু বকর ১৭শ টাকা ধার নেন। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার দিকে এ নিয়ে কথাকাটাকাটি হয় তাদের মধ্যে।  তারা মারধর জাহিদকে। একপর্যায়ে আবু ধারালে ছোড়া দিয়ে জাহিদের পায়ে আঘাত করে।
পরে মুমূর্ষ অবস্থায়  রাত সাড়ে ৮ টারদিকে
তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি( ভারপ্রাপ্ত) জুবায়ের হোসেন জানান, চনপাড়ায় ছুড়িকাঘাতে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...