নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   ছাত্র ফেডারেশ ১২ দিনে ১০ লাখ টাকা উত্তোলন করে বন্যার্তাদের সহায়তা দিল
ত্রান সাহয়তা / ছাত্র ফেডারেশ ১২ দিনে ১০ লাখ টাকা উত্তোলন করে বন্যার্তাদের সহায়তা দিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশ ১২ দিনে ১০ লাখ টাকা উত্তোলন করে বন্যার্তাদের সহায়তা প্রদান করেছে।  ০৪ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি-সাধারন সম্পাদক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সৃজয় সাহা যৌথ বিবৃতিতে জানান, ১২ দিন ব্যাপি চলমান বন্যার্তদের জন্য সহযোগিতায়  ‘Help for flooded’ ক্যাম্পেইনে সর্বমোট উত্তোলন ১০ লাখ ০২ হাজার ৫৫০ টাকা।
যার মধ্যে ১৪৫০ পরিবারকে খাদ্য সহযোগিতা এবং ৭০০ লোককে রান্না কারা খাবার সরবরাহ করা হয়। এছাড়া মডেল গ্রুপের সহযোগিতায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। যেখানে, উত্তোলিত অর্থের ৭,২৫,০০০ টাকা খাদ্য সামগ্রী বিতরণে, ৪৭০০০ টাকা রান্না করা খাবার বিতরণে খরচ করা হয়।
অবশিষ্ট অর্থ  ছকবাছড়া ৭ নং ওয়ার্ড, ৩০ নং বড় মেরুং ইউনিয়নের ছকবাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজে বরাদ্দ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল মানবিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়ায়।সম্মিলিত অংশগ্রহণে আমাদের শক্তি বৃদ্ধি পায়। যে শক্তি দূর্গতদের পরিত্রাণে সহায়ক হয়। কিন্তু প্রত্যেক বছরের এই বন্যা যেখানে হাযারো মানুষের জীবনের সাথে প্লাবিত হয় কৃষকের শ্রমের ফসল, ভবিষ্যৎ সেই বন্যা থেকে চাই পরিত্রান।
মানবিক সহযোগিতার পাশাপাশি অন্যায্য পানি জুলুম, নদী শাষণ প্রতিহত করতে প্রয়োজন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াই। নতুন বাংলাদেশ নিশ্চয়ই সকল অপশাসন ও নতজানু পররাষ্ট্র নীতি থেকে মুক্ত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...