নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আইভীর বিরুদ্ধে মামলার নিন্দা জানালেন নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি মাসুদুজ্জামান
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী / আইভীর বিরুদ্ধে মামলার নিন্দা জানালেন নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি মাসুদুজ্জামান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্ট কর্মী মনিরুল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আসামী করার নিন্দা জানান নারায়ণগঞ্জ চেম্বারের সদ্য সভাপতির দায়িত্ব নেয়া মাসুদুজ্জামান। শনিবার (৭ সেপ্টেম্বর)  নারায়ণগঞ্জ চেম্বার ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ব্যাবসায়িক এই নেতা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে লালকার্ড দেখালাম। এসময় তিনি বলেন ৫ আগষ্টের পর ব্যাবসায়িদের হুমকি-ধমকি দিয়ে নারায়ণগঞ্জ চেম্বার থেকে ৩ লাখ এবং বিকেএমইএ থেকে ৫ লাখ টাকা চাঁদা নিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সকল ব্যাবসায়িদের প্রয়োজনে  লাঠি হাতে প্রস্তুত থাকতে বলেছেন চেম্বার সভাপতি। মাসুদুজ্জামান বিগত আওয়ামিলীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকী এবং নাট্যকর্মী চঞ্চলসহ সকল হত্যাকান্ডের বিচার দাবী করেন। তিনি বলেন বিগত সময়ের সকল অপরাধ ও অপরাধীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এসময় তিনি  নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
নীট ব্যাবসায়ী সংগঠনের শীর্ষ এই নেতা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি নীট শিল্প এলাকাগুলোতে শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা করা হচ্ছে সেটি আসলে কোন শ্রমিকদের কাজ নয়। বেকার শ্রমিক সংঘ নামের একটি চক্র এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর চেষ্টা করছে। তাদের দাবী সকল বেকারদের চাকরি দিতে হবে। কিন্তু কর্মের সংস্থান না থাকলে প্রতিষ্ঠান মালিকরা কিভাবে লোক নিয়োগ দিবে। তারা যে বৈষম্যর কথা বলছে এটা আমাদের গার্মেন্ট শীল্পকে অস্থিতিশীল করার পায়তারা ছাড়া আর কিছু নয়। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি সোহেল আক্তার সোহান, বিকেএমইএর সহ-সভাপতি  মোর্শেদ সারওয়ার সোহেল।
সিনিয়র সহ-সভাপতি জনাব মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি জনাব সোহেল আক্তার, পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম, জনাব রতন কুমার সাহা, জনাব মাহবুবুর রহমান, জনাব মহসিন রব্বানী, জনাব তারেক সালাউদ্দিন, জনাব মোহাম্মদ আবু জাফর, জনাব মোঃ জাকারিয়া ওয়াহিদ। বিকেএমইএ এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। অন্যান্য ব্যবসায়ী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...