নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তানকে কুপিয়ে জখম
হত্যাকান্ড / রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তানকে কুপিয়ে জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। এ সময় কুপিয়ে গুরুতর জখম করে ৫ বছরে শিশু সন্তান জান্নানকে। আজ ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক স্বামী নুরুজ্জামান আনিছ।
নিহত রোকসানা (৩০) বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, ৯ বছর পূর্বে  বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সাথে বিয়ে হয় রোকসানার।
তাদের উভয়ের এটা ২য় বিয়ে। তার রপগঞ্জের তেতলাবো এলাকার জাহাঙ্গীরে  ভাড়াবাড়ীর বসবাস করতো । নুরুজ্জমান চাকুরী করেন স্থানীয় একটি গার্মেন্টস কারখানায়।
কিছুদিন ধরে স্ত্রী রোকসানা মোবাইল ফোনে পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে এমন সন্দেহ করে আসছে স্বামী নুরুজ্জামান আনিছ। এনিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে  ঝগড়া হয়।  এদিকে এর জের ধরে শনিবার ভোর ৫ টারদিকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে রোকসানাকে। এসময় তাদের ৫ বছরের কন্যা শিশু জান্নাতকেও কুপিয়ে জখম করে ।
হত্যার পর ঘাতক নুরুজ্জামান আনিছ নিহতের ছোটভাই হাসানকে মোবাইলে ফোন করে জানান তার বোন হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় আসো।  পরে ছোট ভাই হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের ভিতর মেঝেতে রোকসানার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। লাশের পাশে গুরুতর জখম শিশুকে তারা দেখতে পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক ঘাতক নুরুজ্জামান আনিছ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আরো জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...