নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   চাঁদাবাজীর বিরুদ্ধে মিছিলে যুবলীগ ক্যাডার ওলা মাসুদ, সুমন ও আক্তারের নেতৃত্বে গুলি বর্ষন
এলাকায় আতংক / চাঁদাবাজীর বিরুদ্ধে মিছিলে যুবলীগ ক্যাডার ওলা মাসুদ, সুমন ও আক্তারের নেতৃত্বে গুলি বর্ষন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্দেগ্যে  মাদক সন্ত্রাস ও,চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে গুলি করেছে শাহ নিজামের অস্ত্রধারী সন্ত্রাসী আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার,সুমন ও তার মেয়ে জামাতা পঞ্চবটীর আলোচিত যুবলীগ ক্যাডার ওলা মাসুদ। এতে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনসহ ১৫-২০ জন আহত হয়েছে। 

বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ফতুল্লা রেল লাইন বটতলা থেকে কাঠেরপুল এলাকা পর্যন্ত রনক্ষেত্রে পরিণত হয়। প্রায় দু’ঘন্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রনক্ষেত্রে পরিনত হয়। আশপাশের দোকান পাট,বসত বাড়ী,ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পরে।
স্থানীয় প্রতক্ষদর্শীরা জানায়, ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্দেগ্যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে দুপুর ২ টা থেকে রেল লাইন বটতলায় ছোট ছোট মিছিল নিয়ে জমায়েত হতে থাকে লোকজন। তিনটার দিকে মিছিলটি রেল লাইন বটতলা হয়ে কোতালের বাগ কবরস্থান পাড় হওয়ার সময় শাহনিজাম ও নিপুর অন্যতম দোসর আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার,
সুমন ও মেয়ের জামাতা ওলা মাসুদের নেতৃত্বে তাদের সহোযোগি সন্ত্রাসীরা মিছিলে হামলা চালায়। এ সময় ওলা মাসুদ ও সুমন মিছিলে গুলি বর্ষন করে। এতে করে বিক্ষোভ মিছিল ছত্র ভঙ্গ হয়ে যায়। পুনরায় তারা একত্রিত হয়ে গুলিবর্ষনকারীদের ধাওয়া দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) সোলেয়মান মাহমুদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে লিপ্ত দুটি গ্রুপ কে ধাওয়া করা হলে তারা ঘটনাস্থল থেকে সটকে পরে। সংঘর্ষে ২০ জনের ওপরে আহত হয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে তিনি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...