নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রবিনের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমানিত
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রবিনের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমানিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি , মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিএনপির আনীত অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তি র মাধ্যমে এ তথ্য জানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রেস ক্লাবের
সহ-সভাপতি, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আনিত অভিযোগের ৩ (তিন)
সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।
তদন্তকালে উভয় পক্ষকে ৩ (তিন) দিনের মধ্যে তাদের স্বপক্ষে তথ্য-উপাত্ত ও প্রমাণাদি উপস্থাপনের জন্য চিঠি প্রদান
করা হয়। বিল্লাল হোসেন রবিন নির্দিষ্ট সময়ে তাঁর ব্যাখ্যা ও তথ্য উপাত্ত প্রদান করেন কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের তথ্য উপাত্ত ও প্রমাণাদি প্রেরণে ব্যর্থ হন এবং তাঁরা বর্ধিত সময়ও প্রার্থনা
করেননি। তদন্ত প্রতিবেদন বিষয়ে বুধবার ১১ সে
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়,
বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়। যার ফলশ্রুতিতে সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এর আনিত বায়বীয় অভিযোগ সম্পর্কে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় ভবিষ্যতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ প্রদান থেকে বিরত থাকার জন্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সতর্ক থাকার আহবান জানানো হয়। অন্যথায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...