নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   দেওয়ানবাগে হামলার মামলার আসামী ১৫০০
মামলা / দেওয়ানবাগে হামলার মামলার আসামী ১৫০০
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বাবে জান্নাত  দেওয়ানবাগ শরীফে হামলা ভাঙচুর লুটপাট অগ্নি সংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের  হয়েছে।  মঙ্গলবার (১০ সেপ্টম্বর) রাতে দেওয়ানবাগ শরীফের পরিচালনার দায়িত্বে থাকা  জাহাঙ্গীর আলম বাদী হয়ে বন্দর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায়  অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার লোককে আসামী করা হয়।
মামলার এজাহারে  বাদী উল্লেখ করেন  যে,
তারা দেওয়ানবাগ শরীফ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে  গত শুক্রবার প্রস্তুতিমূলক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানকে পন্ড  করার জন্য শুক্রবার ফজর নামাজের পরে এক থেকে  দেড় হাজার সন্ত্রাসী প্রকৃতির লোক দা, রামদা, লাঠি সোটা নিয়ে দরবারে হামলা চালায়। এ সময় তারা দরবার শরীফের  হুজরা শরীফ, রন্ধনশালা, নিরাপত্তা রুম, গরুর খামার আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ সময় তারা একটি গরু, তিনটি মহিষ, ৩০ টি ভেড়া, ২০টি ছাগল ও ২০০টি দেশি বিদেশি মোরগ একুরিয়ামের  বিদেশি মাছসহ নানা মূল্যবান দ্রব্য লুট করে।  এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে উল্লেখ করা হয়  । জাহাঙ্গীর আলম জানান, হামলাকারীরা দরবারের সেবক জাকির হোসেনকে রক্তাক্ত জখম করে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ সেপ্টেম্বর মারা ষান। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...